সূরা Al-Mutaffifin (৮৩): আরবি, উচ্চারণ ও বাংলা অর্থ

سُورَةُ المُطَفِّفِينَ

৩৬টি আয়াত · মাক্কী · পারা ৩০

সূরা Al-Mutaffifin (৮৩) - Muslim Alim

সূরা Al-Mutaffifin এর পূর্ণ পাঠ, আয়াত অনুযায়ী

প্রতিটি আয়াত আরবি (উসমানি লিপি), ল্যাটিন উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হয়েছে। তিলাওয়াত শুনতে আমাদের কুরআন অডিও পাতা খুলে এই সূরাটি বেছে নিন; তিলাওয়াতের নিয়ম তাজবিদ পাতায় ব্যাখ্যা করা হয়েছে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

وَيْلٌۭ لِّلْمُطَفِّفِينَ ﴿١﴾

Wailul lil mutaffifeen

1 যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,

ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ ﴿٢﴾

Allazeena izak taaloo 'alan naasi yastawfoon

2 যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়

وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ ﴿٣﴾

Wa izaa kaaloohum aw wazanoohum yukhsiroon

3 এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।

أَلَا يَظُنُّ أُو۟لَٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ ﴿٤﴾

Alaa yazunnu ulaaa'ika annahum mab'oosoon

4 তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।

لِيَوْمٍ عَظِيمٍۢ ﴿٥﴾

Li Yawmin 'Azeem

5 সেই মহাদিবসে,

يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ ﴿٦﴾

Yawma yaqoomun naasu li Rabbil 'aalameen

6 যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।

كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍۢ ﴿٧﴾

Kallaaa inna kitaabal fujjaari lafee Sijjeen

7 এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।

وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌۭ ﴿٨﴾

Wa maa adraaka maa Sijjeen

8 আপনি জানেন, সিজ্জীন কি?

كِتَٰبٌۭ مَّرْقُومٌۭ ﴿٩﴾

Kitaabum marqoom

9 এটা লিপিবদ্ধ খাতা।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿١٠﴾

Wailuny yawma'izil lil mukazzibeen

10 সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,

ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ ﴿١١﴾

Allazeena yukazziboona bi yawmid deen

11 যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।

وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾

Wa maa yukazzibu biheee illaa kullu mu'tadin aseem

12 প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।

إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ ﴿١٣﴾

Izaa tutlaa'alaihi aayaatunaa qaala asaateerul awwaleen

13 তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।

كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ ﴿١٤﴾

Kallaa bal raana 'alaa quloobihim maa kaanoo yaksiboon

14 কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।

كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍۢ لَّمَحْجُوبُونَ ﴿١٥﴾

Kallaaa innahum 'ar Rabbihim yawma'izil lamah jooboon

15 কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।

ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ ﴿١٦﴾

Summa innahum lasaa lul jaheem

16 অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।

ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ﴿١٧﴾

Summa yuqaalu haazal lazee kuntum bihee tukazziboon

17 এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।

كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ ﴿١٨﴾

Kallaaa inna kitaabal abraari lafee'Illiyyeen

18 কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।

وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ ﴿١٩﴾

Wa maaa adraaka maa 'Illiyyoon

19 আপনি জানেন ইল্লিয়্যীন কি?

كِتَٰبٌۭ مَّرْقُومٌۭ ﴿٢٠﴾

Kitaabum marqoom

20 এটা লিপিবদ্ধ খাতা।

يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ ﴿٢١﴾

Yashhadu hul muqarra boon

21 আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।

إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ ﴿٢٢﴾

Innal abraara lafee Na'eem

22 নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,

عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ ﴿٢٣﴾

'Alal araaa'iki yanzuroon

23 সিংহাসনে বসে অবলোকন করবে।

تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ ﴿٢٤﴾

Ta'rifu fee wujoohihim nadratan na'eem

24 আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।

يُسْقَوْنَ مِن رَّحِيقٍۢ مَّخْتُومٍ ﴿٢٥﴾

Yusqawna mir raheeqim makhtoom

25 তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।

خِتَٰمُهُۥ مِسْكٌۭ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَٰفِسُونَ ﴿٢٦﴾

Khitaamuhoo misk; wa fee zaalika falyatanaafasil Mutanaafisoon

26 তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।

وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ ﴿٢٧﴾

Wa mizaajuhoo min Tasneem

27 তার মিশ্রণ হবে তসনীমের পানি।

عَيْنًۭا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ ﴿٢٨﴾

'Ainaiy yashrabu bihal muqarraboon

28 এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।

إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ ﴿٢٩﴾

Innal lazeena ajramoo kaanoo minal lazeena aamanoo yadhakoon

29 যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।

وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ ﴿٣٠﴾

Wa izaa marroo bihim yataghaamazoon

30 এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।

وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ ﴿٣١﴾

Wa izan qalabooo ilaaa ahlihimun qalaboo fakiheen

31 তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।

وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ ﴿٣٢﴾

Wa izaa ra awhum qaalooo inna haaa'ulaaa'i ladaaal loon

32 আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।

وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَٰفِظِينَ ﴿٣٣﴾

Wa maaa ursiloo 'alaihim haafizeen

33 অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।

فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ ﴿٣٤﴾

Fal yawmal lazeena aamanoo minal kuffaari yadhakoon

34 আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।

عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ ﴿٣٥﴾

'Alal araaa'iki yanzuroon

35 সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,

هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ ﴿٣٦﴾

Hal suwwibal kuffaaru maa kaanoo yaf'aloon

36 কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?

উৎস: উসমানি লিপিতে আরবি পাঠ (তানজিল সংস্করণ); বাংলা অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান; প্রচলিত ল্যাটিন উচ্চারণ। উচ্চারণ সাহায্য করে, তবে প্রতিটি আরবি অক্ষর ঠিকভাবে প্রকাশ করতে পারে না।

বিজ্ঞাপন
সচরাচর জিজ্ঞাসা

আপনি হয়তো জানতে চাইছেন…

সূরা Al-Mutaffifin এ কয়টি আয়াত আছে?

সূরা Al-Mutaffifin এ ৩৬টি আয়াত আছে। মুসহাফের ক্রমে এটি ৮৩ নম্বর সূরা।

সূরা Al-Mutaffifin কি মাক্কী না মাদানী?

প্রচলিত মুসহাফের শ্রেণিবিন্যাস অনুযায়ী এটি মাক্কী সূরা।

কুইজ

ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করুন

৩টি প্রশ্ন, তারপর যত খুশি নতুন রাউন্ড।

প্রশ্ন লোড হচ্ছে…