সূরা Al-Buruj (৮৫): আরবি, উচ্চারণ ও বাংলা অর্থ

سُورَةُ البُرُوجِ

২২টি আয়াত · মাক্কী · পারা ৩০

সূরা Al-Buruj (৮৫) - Muslim Alim

সূরা Al-Buruj এর পূর্ণ পাঠ, আয়াত অনুযায়ী

প্রতিটি আয়াত আরবি (উসমানি লিপি), ল্যাটিন উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হয়েছে। তিলাওয়াত শুনতে আমাদের কুরআন অডিও পাতা খুলে এই সূরাটি বেছে নিন; তিলাওয়াতের নিয়ম তাজবিদ পাতায় ব্যাখ্যা করা হয়েছে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ ﴿١﴾

Wassamaaa'i zaatil burooj

1 শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,

وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ ﴿٢﴾

Wal yawmil maw'ood

2 এবং প্রতিশ্রুত দিবসের,

وَشَاهِدٍۢ وَمَشْهُودٍۢ ﴿٣﴾

Wa shaahidinw wa mashhood

3 এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়

قُتِلَ أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ ﴿٤﴾

Qutila as haabul ukhdood

4 অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,

ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ ﴿٥﴾

Annaari zaatil waqood

5 অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;

إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌۭ ﴿٦﴾

Iz hum 'alaihaa qu'ood

6 যখন তারা তার কিনারায় বসেছিল।

وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌۭ ﴿٧﴾

Wa hum 'alaa maa yaf'aloona bilmu 'mineena shuhood

7 এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।

وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ ﴿٨﴾

Wa maa naqamoo minhum illaaa aiyu'minoo billaahil 'azeezil Hameed

8 তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,

ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ ﴿٩﴾

Allazee lahoo mulkus samaawaati wal ard; wallaahu 'alaa kulli shai 'in Shaheed

9 যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।

إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ ﴿١٠﴾

Innal lazeena fatanul mu'mineena wal mu'minaati summa lam yatooboo falahum 'azaabu Jahannama wa lahum 'azaabul hareeq

10 যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ ﴿١١﴾

Innal lazeena aamanoo wa 'amilus saalihaati lahum Jannaatun tajree min tahtihal anhaar; zaalikal fawzul kabeer

11 যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।

إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ﴿١٢﴾

Inna batsha Rabbika lashadeed

12 নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।

إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ ﴿١٣﴾

Innahoo Huwa yubdi'u wa yu'eed

13 তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।

وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ ﴿١٤﴾

Wa Huwal Ghafoorul Wadood

14 তিনি ক্ষমাশীল, প্রেমময়;

ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ ﴿١٥﴾

Zul 'Arshil Majeed

15 মহান আরশের অধিকারী।

فَعَّالٌۭ لِّمَا يُرِيدُ ﴿١٦﴾

Fa' 'aalul limaa yureed

16 তিনি যা চান, তাই করেন।

هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ ﴿١٧﴾

Hal ataaka hadeesul junood

17 আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?

فِرْعَوْنَ وَثَمُودَ ﴿١٨﴾

Fir'awna wa Samood

18 ফেরাউনের এবং সামুদের?

بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍۢ ﴿١٩﴾

Balil lazeena kafaroo fee takzeeb

19 বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।

وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ ﴿٢٠﴾

Wallaahu minw waraaa'ihim muheet

20 আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।

بَلْ هُوَ قُرْءَانٌۭ مَّجِيدٌۭ ﴿٢١﴾

Bal huwa Quraanum Majeed

21 বরং এটা মহান কোরআন,

فِى لَوْحٍۢ مَّحْفُوظٍۭ ﴿٢٢﴾

Fee Lawhim Mahfooz

22 লওহে মাহফুযে লিপিবদ্ধ।

উৎস: উসমানি লিপিতে আরবি পাঠ (তানজিল সংস্করণ); বাংলা অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান; প্রচলিত ল্যাটিন উচ্চারণ। উচ্চারণ সাহায্য করে, তবে প্রতিটি আরবি অক্ষর ঠিকভাবে প্রকাশ করতে পারে না।

বিজ্ঞাপন
সচরাচর জিজ্ঞাসা

আপনি হয়তো জানতে চাইছেন…

সূরা Al-Buruj এ কয়টি আয়াত আছে?

সূরা Al-Buruj এ ২২টি আয়াত আছে। মুসহাফের ক্রমে এটি ৮৫ নম্বর সূরা।

সূরা Al-Buruj কি মাক্কী না মাদানী?

প্রচলিত মুসহাফের শ্রেণিবিন্যাস অনুযায়ী এটি মাক্কী সূরা।

কুইজ

ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করুন

৩টি প্রশ্ন, তারপর যত খুশি নতুন রাউন্ড।

প্রশ্ন লোড হচ্ছে…