সূরা Al-Fajr (৮৯): আরবি, উচ্চারণ ও বাংলা অর্থ

سُورَةُ الفَجۡرِ

৩০টি আয়াত · মাক্কী · পারা ৩০

সূরা Al-Fajr (৮৯) - Muslim Alim

সূরা Al-Fajr এর পূর্ণ পাঠ, আয়াত অনুযায়ী

প্রতিটি আয়াত আরবি (উসমানি লিপি), ল্যাটিন উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হয়েছে। তিলাওয়াত শুনতে আমাদের কুরআন অডিও পাতা খুলে এই সূরাটি বেছে নিন; তিলাওয়াতের নিয়ম তাজবিদ পাতায় ব্যাখ্যা করা হয়েছে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

وَٱلْفَجْرِ ﴿١﴾

Wal-Fajr

1 শপথ ফজরের,

وَلَيَالٍ عَشْرٍۢ ﴿٢﴾

Wa layaalin 'ashr

2 শপথ দশ রাত্রির, শপথ তার,

وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ ﴿٣﴾

Wash shaf'i wal watr

3 যা জোড় ও যা বিজোড়

وَٱلَّيْلِ إِذَا يَسْرِ ﴿٤﴾

Wallaili izaa yasr

4 এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে

هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌۭ لِّذِى حِجْرٍ ﴿٥﴾

Hal fee zaalika qasamul lizee hijr

5 এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে।

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ﴿٦﴾

Alam tara kaifa fa'ala rabbuka bi'aad

6 আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন,

إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ ﴿٧﴾

Iramaa zaatil 'imaad

7 যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং

ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَٰدِ ﴿٨﴾

Allatee lam yukhlaq misluhaa fil bilaad

8 যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি

وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ ﴿٩﴾

Wa samoodal lazeena jaabus sakhra bil waad

9 এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।

وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ ﴿١٠﴾

Wa fir'awna zil awtaad

10 এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে

ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَٰدِ ﴿١١﴾

Allazeena taghaw fil bilaad

11 যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।

فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ ﴿١٢﴾

Fa aksaroo feehal fasaad

12 অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।

فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ ﴿١٣﴾

Fasabba 'alaihim Rabbuka sawta 'azaab

13 অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন।

إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ ﴿١٤﴾

Inna Rabbaka labil mirsaad

14 নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন।

فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ ﴿١٥﴾

Fa ammal insaanu izaa mab talaahu Rabbuhoo fa akramahoo wa na' 'amahoo fa yaqoolu Rabbeee akraman

15 মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন।

وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِ ﴿١٦﴾

Wa ammaaa izaa mabtalaahu faqadara 'alaihi rizqahoo fa yaqoolu Rabbeee ahaanan

16 এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।

كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ ﴿١٧﴾

Kalla bal laa tukrimooo nal yateem

17 এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।

وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ﴿١٨﴾

Wa laa tahaaaddoona 'alaata'aamil miskeen

18 এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না।

وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًۭا لَّمًّۭا ﴿١٩﴾

Wa taakuloonat turaasa aklal lammaa

19 এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল

وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّۭا جَمًّۭا ﴿٢٠﴾

Wa tuhibboonal maala hubban jammaa

20 এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস।

كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّۭا دَكًّۭا ﴿٢١﴾

Kallaaa izaaa dukkatil ardu dakkan dakka

21 এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে

وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّۭا صَفًّۭا ﴿٢٢﴾

Wa jaaa'a Rabbuka wal malaku saffan saffaa

22 এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন,

وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍۢ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ ﴿٢٣﴾

Wa jeee'a yawma'izim bi jahannnam; Yawma 'iziny yatazakkarul insaanu wa annaa lahuz zikraa

23 এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?

يَقُولُ يَٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى ﴿٢٤﴾

Yaqoolu yaa laitanee qaddamtu lihayaatee

24 সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম!

فَيَوْمَئِذٍۢ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌۭ ﴿٢٥﴾

Fa Yawma izil laa yu'azzibu 'azaabahooo ahad

25 সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না।

وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌۭ ﴿٢٦﴾

Wa laa yoosiqu wasaaqa hooo ahad

26 এবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না।

يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ ﴿٢٧﴾

Yaaa ayyatuhan nafsul mutma 'innah

27 হে প্রশান্ত মন,

ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةًۭ مَّرْضِيَّةًۭ ﴿٢٨﴾

Irji'eee ilaa Rabbiki raadiyatam mardiyyah

28 তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।

فَٱدْخُلِى فِى عِبَٰدِى ﴿٢٩﴾

Fadkhulee fee 'ibaadee

29 অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।

وَٱدْخُلِى جَنَّتِى ﴿٣٠﴾

Wadkhulee jannatee

30 এবং আমার জান্নাতে প্রবেশ কর।

উৎস: উসমানি লিপিতে আরবি পাঠ (তানজিল সংস্করণ); বাংলা অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান; প্রচলিত ল্যাটিন উচ্চারণ। উচ্চারণ সাহায্য করে, তবে প্রতিটি আরবি অক্ষর ঠিকভাবে প্রকাশ করতে পারে না।

বিজ্ঞাপন
সচরাচর জিজ্ঞাসা

আপনি হয়তো জানতে চাইছেন…

সূরা Al-Fajr এ কয়টি আয়াত আছে?

সূরা Al-Fajr এ ৩০টি আয়াত আছে। মুসহাফের ক্রমে এটি ৮৯ নম্বর সূরা।

সূরা Al-Fajr কি মাক্কী না মাদানী?

প্রচলিত মুসহাফের শ্রেণিবিন্যাস অনুযায়ী এটি মাক্কী সূরা।

কুইজ

ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করুন

৩টি প্রশ্ন, তারপর যত খুশি নতুন রাউন্ড।

প্রশ্ন লোড হচ্ছে…