সূরা Al-Mursalat (৭৭): আরবি, উচ্চারণ ও বাংলা অর্থ

سُورَةُ المُرۡسَلَاتِ

৫০টি আয়াত · মাক্কী · পারা ২৯

সূরা Al-Mursalat (৭৭) - Muslim Alim

সূরা Al-Mursalat এর পূর্ণ পাঠ, আয়াত অনুযায়ী

প্রতিটি আয়াত আরবি (উসমানি লিপি), ল্যাটিন উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হয়েছে। তিলাওয়াত শুনতে আমাদের কুরআন অডিও পাতা খুলে এই সূরাটি বেছে নিন; তিলাওয়াতের নিয়ম তাজবিদ পাতায় ব্যাখ্যা করা হয়েছে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًۭا ﴿١﴾

Wal mursalaati'urfaa

1 কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,

فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًۭا ﴿٢﴾

Fal'aasifaati 'asfaa

2 সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,

وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًۭا ﴿٣﴾

Wannaashiraati nashraa

3 মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ

فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًۭا ﴿٤﴾

Falfaariqaati farqaa

4 মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং

فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا ﴿٥﴾

Falmulqiyaati zikra

5 ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-

عُذْرًا أَوْ نُذْرًا ﴿٦﴾

'Uzran aw nuzraa

6 ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।

إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌۭ ﴿٧﴾

Innamaa too'adoona lawaaqi'

7 নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।

فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ ﴿٨﴾

Fa izam nujoomu tumisat

8 অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,

وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ ﴿٩﴾

Wa izas samaaa'u furijat

9 যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,

وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ ﴿١٠﴾

Wa izal jibaalu nusifat

10 যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং

وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ ﴿١١﴾

Wa izar Rusulu uqqitat

11 যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,

لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ ﴿١٢﴾

Li ayyi yawmin ujjilat

12 এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?

لِيَوْمِ ٱلْفَصْلِ ﴿١٣﴾

Li yawmil Fasl

13 বিচার দিবসের জন্য।

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ ﴿١٤﴾

Wa maaa adraaka maa yawmul fasl

14 আপনি জানেন বিচার দিবস কি?

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿١٥﴾

Wailuny yawma 'izillilmukazzibeen

15 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ ﴿١٦﴾

Alam nuhlikil awwaleen

16 আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?

ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْءَاخِرِينَ ﴿١٧﴾

Summa nutbi'uhumul aakhireen

17 অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।

كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ ﴿١٨﴾

Kazzlika naf'alu bilmujrimeen

18 অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿١٩﴾

Wailunw yawma 'izil lil mukazzibeen

19 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍۢ مَّهِينٍۢ ﴿٢٠﴾

Alam nakhlukkum mimmaaa'im maheen

20 আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?

فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍۢ مَّكِينٍ ﴿٢١﴾

Faja'alnaahu fee qaraarim makeen

21 অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,

إِلَىٰ قَدَرٍۢ مَّعْلُومٍۢ ﴿٢٢﴾

Illaa qadrim ma'loom

22 এক নির্দিষ্টকাল পর্যন্ত,

فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ ﴿٢٣﴾

Faqadarnaa fani'mal qaadiroon

23 অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿٢٤﴾

Wailuny yawma 'izil lilmukazzibeen

24 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا ﴿٢٥﴾

Alam naj'alil arda kifaataa

25 আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,

أَحْيَآءًۭ وَأَمْوَٰتًۭا ﴿٢٦﴾

Ahyaaa'anw wa amwaataa

26 জীবিত ও মৃতদেরকে?

وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍۢ وَأَسْقَيْنَٰكُم مَّآءًۭ فُرَاتًۭا ﴿٢٧﴾

Wa ja'alnaa feehaa rawaasiya shaamikhaatinw wa asqainaakum maaa'an furaataa

27 আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿٢٨﴾

Wailuny yawma 'izil lilmukazzibeen

28 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ﴿٢٩﴾

Intaliqooo ilaa maa kuntum bihee tukazziboon

29 চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।

ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّۢ ذِى ثَلَٰثِ شُعَبٍۢ ﴿٣٠﴾

Intaliqooo ilaa zillin zee salaasi shu'ab

30 চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,

لَّا ظَلِيلٍۢ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ ﴿٣١﴾

Laa zaleelinw wa laa yughnee minal lahab

31 যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।

إِنَّهَا تَرْمِى بِشَرَرٍۢ كَٱلْقَصْرِ ﴿٣٢﴾

Innahaa tarmee bishararin kalqasr

32 এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।

كَأَنَّهُۥ جِمَٰلَتٌۭ صُفْرٌۭ ﴿٣٣﴾

Ka annahoo jimaalatun sufr

33 যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿٣٤﴾

Wailuny yawma 'izil lilmukazibeen

34 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ ﴿٣٥﴾

Haazaa yawmu laa uantiqoon

35 এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।

وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ ﴿٣٦﴾

Wa laa yu'zanu lahum fa ya'taziroon

36 এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿٣٧﴾

Wailunw yawma 'izil lilmukazzibeen

37 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَٰكُمْ وَٱلْأَوَّلِينَ ﴿٣٨﴾

Haaza yawmul fasli jama 'naakum wal awwaleen

38 এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।

فَإِن كَانَ لَكُمْ كَيْدٌۭ فَكِيدُونِ ﴿٣٩﴾

Fa in kaana lakum kaidun fakeedoon

39 অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿٤٠﴾

Wailuny yawma'izil lilmukazzibeen

40 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَٰلٍۢ وَعُيُونٍۢ ﴿٤١﴾

Innal muttaqeena fee zilaalinw wa 'uyoon

41 নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে-

وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ ﴿٤٢﴾

Wa fawaakiha mimmaa yastahoon

42 এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿٤٣﴾

Kuloo washraboo haneee 'am bimaa kuntum ta'maloon

43 বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ ﴿٤٤﴾

Innaa kazaalika najzil muhsineen

44 এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿٤٥﴾

Wailuny yawma 'izil lilmuzkazzibeen

45 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ ﴿٤٦﴾

Kuloo wa tamatta'oo qaleelan innakum mujrimoon

46 কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿٤٧﴾

Wailunny yawma 'izil lilmukazzibeen

47 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ ﴿٤٨﴾

Wa izaa qeela lahumur ka'oo aa yarka'oon

48 যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿٤٩﴾

Wailunny yawma 'izil lilmukazzibeen

49 সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ ﴿٥٠﴾

Fabi ayyi hadeesim ba'dahoo yu'minoon

50 এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?

উৎস: উসমানি লিপিতে আরবি পাঠ (তানজিল সংস্করণ); বাংলা অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান; প্রচলিত ল্যাটিন উচ্চারণ। উচ্চারণ সাহায্য করে, তবে প্রতিটি আরবি অক্ষর ঠিকভাবে প্রকাশ করতে পারে না।

বিজ্ঞাপন
সচরাচর জিজ্ঞাসা

আপনি হয়তো জানতে চাইছেন…

সূরা Al-Mursalat এ কয়টি আয়াত আছে?

সূরা Al-Mursalat এ ৫০টি আয়াত আছে। মুসহাফের ক্রমে এটি ৭৭ নম্বর সূরা।

সূরা Al-Mursalat কি মাক্কী না মাদানী?

প্রচলিত মুসহাফের শ্রেণিবিন্যাস অনুযায়ী এটি মাক্কী সূরা।

কুইজ

ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করুন

৩টি প্রশ্ন, তারপর যত খুশি নতুন রাউন্ড।

প্রশ্ন লোড হচ্ছে…