সূরা An-Nazi’at (৭৯): আরবি, উচ্চারণ ও বাংলা অর্থ

سُورَةُ النَّازِعَاتِ

৪৬টি আয়াত · মাক্কী · পারা ৩০

সূরা An-Nazi’at (৭৯) - Muslim Alim

সূরা An-Nazi’at এর পূর্ণ পাঠ, আয়াত অনুযায়ী

প্রতিটি আয়াত আরবি (উসমানি লিপি), ল্যাটিন উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হয়েছে। তিলাওয়াত শুনতে আমাদের কুরআন অডিও পাতা খুলে এই সূরাটি বেছে নিন; তিলাওয়াতের নিয়ম তাজবিদ পাতায় ব্যাখ্যা করা হয়েছে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًۭا ﴿١﴾

Wan naazi 'aati gharqa

1 শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,

وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًۭا ﴿٢﴾

Wan naa shi taati nashta

2 শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;

وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًۭا ﴿٣﴾

Wass saabi-haati sabha

3 শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,

فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًۭا ﴿٤﴾

Fass saabi qaati sabqa

4 শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং

فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًۭا ﴿٥﴾

Fal mu dab-bi raati amra

5 শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।

يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ ﴿٦﴾

Yawma tarjufur raajifa

6 যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,

تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ ﴿٧﴾

Tatba'u har raadifa

7 অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী;

قُلُوبٌۭ يَوْمَئِذٍۢ وَاجِفَةٌ ﴿٨﴾

Quloobuny-yau maaiziw-waaji-fa

8 সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।

أَبْصَٰرُهَا خَٰشِعَةٌۭ ﴿٩﴾

Absaa ruhaa khashi'ah

9 তাদের দৃষ্টি নত হবে।

يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ ﴿١٠﴾

Ya qoo loona a-inna lamar doo doona fil haafirah

10 তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-

أَءِذَا كُنَّا عِظَٰمًۭا نَّخِرَةًۭ ﴿١١﴾

Aizaa kunna 'izaa man-nakhirah

11 গলিত অস্থি হয়ে যাওয়ার পরও?

قَالُوا۟ تِلْكَ إِذًۭا كَرَّةٌ خَاسِرَةٌۭ ﴿١٢﴾

Qaalu tilka izan karratun khaasirah.

12 তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!

فَإِنَّمَا هِىَ زَجْرَةٌۭ وَٰحِدَةٌۭ ﴿١٣﴾

Fa inna ma hiya zajratuw-waahida

13 অতএব, এটা তো কেবল এক মহা-নাদ,

فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ﴿١٤﴾

Faizaa hum biss saahirah

14 তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।

هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ﴿١٥﴾

Hal ataaka hadeethu Musaa

15 মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?

إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى ﴿١٦﴾

Iz nadaahu rabbuhu bil waadil-muqad dasi tuwa

16 যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন,

ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ ﴿١٧﴾

Izhab ilaa fir'auna innahu taghaa.

17 ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।

فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ﴿١٨﴾

Faqul hal laka ilaa-an tazakka.

18 অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি?

وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ ﴿١٩﴾

Wa ahdi yaka ila rabbika fatakh sha

19 আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।

فَأَرَىٰهُ ٱلْءَايَةَ ٱلْكُبْرَىٰ ﴿٢٠﴾

Fa araahul-aayatal kubra.

20 অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।

فَكَذَّبَ وَعَصَىٰ ﴿٢١﴾

Fa kazzaba wa asaa.

21 কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।

ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ ﴿٢٢﴾

Thumma adbara yas'aa.

22 অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।

فَحَشَرَ فَنَادَىٰ ﴿٢٣﴾

Fa hashara fanada.

23 সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল,

فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ ﴿٢٤﴾

Faqala ana rabbu kumul-a'laa.

24 এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।

فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْءَاخِرَةِ وَٱلْأُولَىٰٓ ﴿٢٥﴾

Fa-akha zahul laahu nakalal aakhirati wal-oola.

25 অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।

إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةًۭ لِّمَن يَخْشَىٰٓ ﴿٢٦﴾

Inna fee zaalika la'ibratal limaiy-yaksha

26 যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।

ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا ﴿٢٧﴾

A-antum a shaddu khalqan amis samaa-u banaaha.

27 তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?

رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا ﴿٢٨﴾

Raf'a sam kaha fasaw waaha

28 তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا ﴿٢٩﴾

Wa aghtasha lailaha wa akhraja duhaaha.

29 তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।

وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ﴿٣٠﴾

Wal arda b'ada zaalika dahaaha.

30 পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।

أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا ﴿٣١﴾

Akhraja minha maa-aha wa mar 'aaha.

31 তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন,

وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا ﴿٣٢﴾

Wal jibala arsaaha.

32 পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,

مَتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ ﴿٣٣﴾

Mataa'al lakum wali an 'aamikum.

33 তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।

فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ ﴿٣٤﴾

Fa-izaa jaaa'atit taaam matul kubraa.

34 অতঃপর যখন মহাসংকট এসে যাবে।

يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ ﴿٣٥﴾

Yauma Yata zakkarul insaanu ma sa'aa.

35 অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে

وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ ﴿٣٦﴾

Wa burrizatil-jaheemu limany-yaraa.

36 এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,

فَأَمَّا مَن طَغَىٰ ﴿٣٧﴾

Fa ammaa man taghaa.

37 তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে;

وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ﴿٣٨﴾

Wa aasaral hayaatad dunyaa

38 এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,

فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ ﴿٣٩﴾

Fa innal jaheema hiyal maawaa.

39 তার ঠিকানা হবে জাহান্নাম।

وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ ﴿٤٠﴾

Wa ammaa man khaafa maqaama Rabbihee wa nahan nafsa 'anil hawaa

40 পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,

فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ ﴿٤١﴾

Fa innal jannata hiyal maawaa

41 তার ঠিকানা হবে জান্নাত।

يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا ﴿٤٢﴾

Yas'aloonaka 'anis saa'ati ayyaana mursaahaa

42 তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?

فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ ﴿٤٣﴾

Feema anta min zikraahaa

43 এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ?

إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ﴿٤٤﴾

Ilaa Rabbika muntahaa haa

44 এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।

إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا ﴿٤٥﴾

Innamaaa anta munziru maiy yakshaahaa

45 যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।

كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا ﴿٤٦﴾

Ka annahum Yawma yarawnahaa lam yalbasooo illaa 'ashiyyatan aw duhaahaa

46 যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।

উৎস: উসমানি লিপিতে আরবি পাঠ (তানজিল সংস্করণ); বাংলা অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান; প্রচলিত ল্যাটিন উচ্চারণ। উচ্চারণ সাহায্য করে, তবে প্রতিটি আরবি অক্ষর ঠিকভাবে প্রকাশ করতে পারে না।

বিজ্ঞাপন
সচরাচর জিজ্ঞাসা

আপনি হয়তো জানতে চাইছেন…

সূরা An-Nazi’at এ কয়টি আয়াত আছে?

সূরা An-Nazi’at এ ৪৬টি আয়াত আছে। মুসহাফের ক্রমে এটি ৭৯ নম্বর সূরা।

সূরা An-Nazi’at কি মাক্কী না মাদানী?

প্রচলিত মুসহাফের শ্রেণিবিন্যাস অনুযায়ী এটি মাক্কী সূরা।

কুইজ

ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করুন

৩টি প্রশ্ন, তারপর যত খুশি নতুন রাউন্ড।

প্রশ্ন লোড হচ্ছে…